Sylhet Today 24 PRINT

দীর্ঘ বিরতি শেষে বিজ্ঞাপনে শখ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৫

নতুন বিজ্ঞাপনে অভিনয় করলেন আনিকা কবির শখ। মার্ক থ্রি টয়লেট্রিজ লিমিটেডের সুইস লাইন নেইল পলিশ এন্ড লিপষ্টিকের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল।

রাজধানীর তেজগাঁও এর কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।

পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‌'বিজ্ঞাপনটিতে শখকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ জন্য সম্পূর্ণ ইংরেজি জিঙ্গেল ব্যবহার করেছি।'

আগামী সপ্তাহ থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.