Sylhet Today 24 PRINT

সাপের সঙ্গে ভিডিও পোস্ট করে অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক  |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

সিরিয়ালের প্রমোশনে বিরল প্রজাতির গোখরা সাপসহ ভিডিও প্রচার করায় গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি উলফতসহ চারজনকে।

‘নাগার্জুন এক যোদ্ধা’ নামের সিরিয়ালের প্রচারণায় গত অক্টোবরে গোখরো সাপটিকে নিয়ে একটি ভিডিও রেকর্ড করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রুতি।

এই ভিডিও দেখে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এনজিও ‘র’ এর সদস্য সুনীশ কঞ্জু বন বিভাগের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ জানানো হয় বন্যপ্রাণী দফতরেও।

এসব অভিযোগের প্রেক্ষিতেই বন্যপ্রাণী আইন অমান্য করার দায়ে শ্রুতিসহ ওই সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রোডাকশনের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এক দিনের জেল হয় অভিযুক্তদের।

অভিযুক্তরা দাবি করেন, আসল নয়, ভিএফএক্স ও সিজিআই দ্বারা এই সাপটিকে নির্মাণ করা হয়েছে। কিন্তু গত ১৭ জানুয়ারি বন-বিভাগ নিশ্চিত হয়, শ্রুতি যে সাপের সঙ্গে ছবিটা তুলেছেন তা আসল সাপ, নকল নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.