Sylhet Today 24 PRINT

বাহুবলীর সিক্যুয়েলে শাহরুখ

বিনোদন ডেস্ক  |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

'বাহুবলী টু'-তে অভিনয় করছেন শাহরুখ খান। শিরোনাম দেখে চমকে উঠতে পারেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় প্রথম সারির বেশকিছু গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'বাহুবলী-দ্য বিগিনিং' সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা এসএস রাজামৌলি জানিয়েছেন, প্রথম সিনেমার চেয়ে আরো ভালো হবে এর সিক্যুয়েল 'বাহুবলী-দ্য কনক্লুশন'।

এর আগে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে বেশ কয়েকজন দক্ষিনী অভিনেতাকে ক্যামিও দৃশ্যে দেখা যাবে। কিন্তু এবার নতুন খবরে বলা হচ্ছে, এই অতিথি চরিত্রের তালিকায় যুক্ত হয়েছেন শাহরুখ। সিনেমাটিতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।

ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটির ব্যয় প্রায় ২০০ কোটি রুপি। তবে এর মধ্যে সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি প্রায় ৫০০ কোটি রুপি আয় করে নিয়েছে।

আসছে ২৮ এপ্রিল মুক্তি পাবে 'বাহুবলী-দ্য কনক্লুশন'। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ।

সূত্রঃ মুম্বাই মিরর, ডিএনএ ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.