Sylhet Today 24 PRINT

আবারও হেট স্টোরির সিক্যুয়ালে পাওলি

বিনোদন ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

বলিউডের দাপুটে প্রযোজক ভাট ভাইদের কথা কে না জানে? তাদের প্রযোজিত ছবি মানেই ক্লাইমেক্স আর যৌনতায় ভরপুর। আর এই ভাট ভাইদের প্রযোজিত ছবি ‌‘হেট স্টোরি’ দিয়েই বলিউডে অভিষেক হয়েছিলো টলিকন্যা পাওলি দামের।

তবে ‘হেট স্টোরি’র পর এ ছবির আর কোনো সিকুয়্যালে দেখা যায়নি তাকে। প্রথম ছবিটিতেই নগ্ন হয়ে ব্যাপক সমালোচনার সম্মুখিন হয়েছিলেন পাওলি। অনেকেই ভেবেছিলেন এ কারণেই বোধহয় এর পরের সিক্যুয়্যালগুলোতে আর পর্দায় দেখা যায়নি পাওলিকে। তবে সব কিছুকে মিথ্যা করে দুই সিক্যুয়েল বিরতি দিয়ে ‘হেট স্টোরি-৪’ দিয়ে আবারও বলিউডের রুপালি পর্দায় ফিরছেন পাওলি দাম।

এই বিষয়ে পাওলি বলেন, ‘আসলে ‘হেট স্টোরি’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। ছবিটি নিয়ে আলোচনাও হয়েছে সমালোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু ব্যবসাসফল ছিল ছবিটি। তাই সমালোচনায় পাত্তা দিতে চাই না আমি। আমার বিশ্বাস ‘হেট স্টোরি-৪’ ছবিটি আরও বড় পরিসরে হবে। আমার পক্ষ থেকেও চমক থাকবে। এর জন্য অপেক্ষায় থাকুন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.