Sylhet Today 24 PRINT

সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক  |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে আয়কর প্রদানে প্রথম স্থান অর্জন করেছেন কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এই প্রথম স্থান অধিকারের সুখবরটি পান সুবর্ণা মুস্তাফা।

তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৫-১৬ অর্থবছরে অভিনয়শিল্পী বিভাগে সর্বোচ্চ করদাতা হিসেবে তাকে সম্মাননাপত্র প্রদান করেছে।

এই সম্মাননা অর্জনের প্রতিক্রিয়া জানিয়ে সুবর্ণা বলেন, ‌আমার জন্য এটা খুবই আনন্দের বিষয়। আয়কর দিয়ে এমন স্বীকৃতি পাবো, সেটা ভাবিনি কখনও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.