Sylhet Today 24 PRINT

১১ মাস পর দেশে ফিরলেন শাবনূর

বিনোদন ডেস্ক  |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

১১ মাস পর সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে সিডনি থেকে ঢাকা ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

শনিবার রাতে শাবনূর বলেন, বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে দেশে। এবার কিছুটা লম্বা সময় নিয়ে দেশে থাকতে চাই।

শাবনূর আরো বলেন, এখন নিজের ওজনও একটু কমিয়েছি। তাই আবারো টুকটাক কাজ শুরু করতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.