Sylhet Today 24 PRINT

ঘর ভাঙলো হাবিবের

বিনোদন ডেস্ক  |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

ঘর ভেঙেছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের। স্ত্রী রেহানের সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয়েছে তার।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ খবর নিজেই জানিয়েছেন হাবিব।

হাবিব জানান, ‘গত ১৯ জানুয়ারী দুর্ভাগ্যক্রমে আমার এবং রেহানের সমঝোতামূলক বিবাহ বিচ্ছেদ হয়। আসলে মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। ৫ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই। ক্রমে বুঝতে পারি যে, আমাদের লাইফস্টাইল ভিন্ন ও একপর্যায়ে আমরা দু’জনই এটা উপলব্ধি করি যে, আলাদা হয়ে যাওয়াটাই আমাদের দু’জনের শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য সবচেয়ে উত্তম সমাধান।’

হাবিব আরও লিখেছেন, ‘আমাদের একটি পুত্রসন্তান আছে যার নাম আলীম ওয়াহিদ। অবশ্যই তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি সবসময় চাইবো আমার ও রেহানের মধ্যে সবসময় একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।’

চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে ২০১১ সালে বিয়ে হয় হাবিবের। এর আগে ২০০৩ সালে হাবিব প্রথম বিয়ে করেছিলেন লুবায়না নামের একজনকে। সেই বিয়ে বিচ্ছেদের পর রেহানকে বিয়ে করেন হাবিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.