Sylhet Today 24 PRINT

কলকাতার ফিল্মফেয়ার পুরষ্কারের জন্য মনোনয়ন পেলেন জয়া

বিনোদন ডেস্ক  |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

ভারতের কলকাতার জিও ফিল্মফেয়ার পুরস্কারের জন্য দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসান।

গত সোমবার ফিল্মফেয়ারের ওয়েবসাইটে মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, প্রধান চরিত্রে নারী অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন জয়া।

অরিন্দম শীল নির্মিত 'ঈগলের চোখ' ছবিতে অভিনয়ের জন্য জয়া এই মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ সালে মনোনয়ন পেয়েছিলেন 'আবর্ত' ছবিতে অভিনয়ের জন্য। সেই ছবির নির্মাতাও ছিলেন অরিন্দম শীল।

জয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন), স্বস্তিকা মুখোপাধ্যায় (সাহেব বিবি গোলাম), রাইমা সেন (মনচোরা), পাওলি দাম (ক্ষত) ও গার্গী রায় চৌধুরী (বেঁচে থাকার গান)।

জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৭ (পূর্ব)-এ মনোনয়ন পাওয়ার লড়াইয়ে জয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশের শাকিব খান, আরেফিন শুভ, কুসুম সিকদার ও নুসরাত ফারিয়া। শেষ পর্যন্ত জয়া এই মনোনয়ন পেলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.