Sylhet Today 24 PRINT

নগ্ন ভিডিও ফাঁসকে হাস্যকর বললেন রাধিকা

বিনোদন ডেস্ক |  ০১ মে, ২০১৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তের নগ্ন ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এতদিন কিছু না বললেও আলোড়ন তোলা এই ভিডিও নিয়ে এবারে মুখ খুললেন রাধিকা আপ্তে।

রাধিকা আপ্তের যে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তা ছিল অনুরাগ কাশ্যপ পরিচালিত একটি শর্ট ফিল্ম থেকে নেয়া। রাধিকা বলেন, আমি ভিডিও দেখে হেসে ফেলেছি কারণ এটা সত্যি হাস্যকর। আমি খুবই ব্যস্ত মানুষ, এসবের জন্য সময় নষ্ট আমি করতে পারি না।

রাধিকা আপ্তে যে বিষয়টিকে এতো দারুণভাবে নিয়ন্ত্রণ করবেন তা বোধহয় কেউই বুঝতে পারেননি। তবে নিশ্চয়ই এ কারণে রাধিকা আপ্তে ভক্তদের প্রশংসার দাবি রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.