Sylhet Today 24 PRINT

সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক  |  ০৭ মার্চ, ২০১৭

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস অব অস্ট্রেলিয়ায় (ইফা) শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘সর্বজিৎ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরষ্কার পান ঐশ্বরিয়া।

চলচ্চিত্র সমালোচক এবং ট্রেড বিশেষজ্ঞ তরুণ আদর্শ টুইট করে ইফা'য় ঐশ্বরিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার খবরটি জানান।

ছবিতে ‘সর্বজিৎ’ এর বোন দলবীর কউরের চরিত্রে অভিনয় করেন বিশ্বনন্দিত এই অভিনেত্রী। সেখানে তিনি পাকিস্তানে বন্দি তার ভাই সর্বজিৎকে ভারতে ফিরিয়ে আনতে লড়াই করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.