Sylhet Today 24 PRINT

বিয়ে করছেন ডিজে সনিকা

বিনোদন ডেস্ক |  ০২ মে, ২০১৫

বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী ও ডিজে গার্ল সনিকা। নিজের বিয়ে নিয়ে এই মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সনিকার বরের নাম জাইনুল আদি আসলাম, পেশায় তথ্য প্রযুক্তি ব্যবসায়ি। চট্রগ্রামের এই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন সনিকা। অবশেষে পারিবারিক সম্মতিতে বিয়ের আসরে বসতে যাচ্ছেন তিনি।

বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ততা প্রসঙ্গে সম্প্রতি ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন সনিকা। এতে তিনি লিখেন, ‘গত ৯ বছরে কত বিয়েতে যে ডিজে হিসেবে পারফর্ম করলাম,তার হিসেব নেই। এবার নিজের বিয়ের প্ল্যান করতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে।’

দিন তারিখ চুড়ান্ত না হলেও আসছে জুনেই বাসরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.