Sylhet Today 24 PRINT

এবারের ‘কান’ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন দীপিকা?

বিনোদন ডেস্ক |  ২০ মার্চ, ২০১৭

হলিউডে অভিষেকের ফলে এমনিতেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙেছেন দীপিকা পাড়ুকোন। সেই সূত্র ধরে হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে, এবার ‘কান’ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটবেন তিনি।

‘বাজিরাও মস্তানি’ খ্যাত এই অভিনেত্রী বিশ্বসেরা একটি কসমেটিক্স ব্র্যান্ডের আগামী মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন বলে শোনা যাচ্ছে। যদি তাই হয়, তা হলে এই নিয়ে দ্বিতীয় বার রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন দীপিকা।

এই গুঞ্জনের সূত্রপাত একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দীপিকার ছবিতে লেখা হয়েছে, ‘অনুমান করুন এবার কে যাচ্ছেন প্যারিসে!’ তাই অনুমান করা হচ্ছে, দীপিকাই এই পণ্যের আগামী মুখ। সেই সূত্রে তিনি হাঁটতে যাচ্ছেন কানের লাল গালিচায়।

এই বছরের ১৭ মে থেকে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। নামি কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। তাদের সঙ্গে হয়তো এই বছর দীপিকাকেও দেখা যাবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.