Sylhet Today 24 PRINT

‘আমাদের দেশ যৌনতা ও শরীর নিয়ে খুব লজ্জ্বিত’

বিনোদন ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৭

অভিনেত্রী রাধিকা আপ্তে সাহসী চরিত্রে অভিনয় করতে কখনো পিছপা হননি। সম্প্রতি তার অর্ধনগ্ন ফটোশ্যুট আলোড়ন ফেলেছিল। এবার অভিনেত্রীকে দেখা যাবে আরো এক সাহসী ছবি ‘প্যাডম্যান’-এ। ছবিতে রাধিকা আপ্তের বিপরীতে আছেন অক্ষয় কুমারও।

জানা যায়, ছবিতে অক্ষয়ের চরিত্রটির নাম অরুণাচলম মুরুগানথম। অরুণাচলম ভারতের গ্রামের মহিলদের জন্য একটি মেশিন বানান যেটি থেকে সহজেই তারা পাবে স্যানিটারি ন্যাপকিন। যৌনতা, মহিলাদের ঋতুচক্রকে এখনো সমাজে নিষিদ্ধ হিসেবে দেখা হয়।  

এই ব্যাপারে রাধিকা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি আমাদের দেশ যৌনতা, ও মানব শরীর নিয়ে খুব লজ্জ্বিত। যৌনতা ও মানব শরীর নিয়ে কিছু হলেই সেটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

এই ছবিতে অক্ষয় ও রাধিকা ছাড়াও আছেন সোনম কাপুর। ছবিটি পরিচালনা করছেন আর বালকি। এই বছরই ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.