Sylhet Today 24 PRINT

শাহরুখকে টেক্কা দিলেন সালমান

বিনোদন ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৭

খানদের লড়াই বলিউডে কিছু নতুন কথা নয়। এই লড়াই তাদের ছবির, তাদের অভিনয়ের। যখনই খানদের ফিল্ম এক সঙ্গে বা কাছাকাছি মুক্তির সম্ভাবনা থাকে, তখন লড়াইটা জমে উঠে আরও বেশি। আর এই মুহূর্তে জল্পনার তুঙ্গে শাহরুখ খানের ‘দ্য রিং’ আর সালমান খানের টিউবলাইট নিয়ে। কিন্তু এই দুটো ছবিই তো মুক্তির অপেক্ষায়, তাহলে আবার লড়াই কীসের?

‘দ্য রিং’ কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে পরিচালক ইমতিয়াজ থেকে শাহরুখ কেউই খোলসা করেননি। তবে ‘টিউবলাইট’ আগামী ঈদেই মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই একটা রেকর্ড করে বসে আছে সালমানের ‘টিউবলাইট’। কী সেই রেকর্ড? ভারতে ইতিমধ্যেই ‘টিউবলাইট’ এর ডিস্ট্রিবিউশনের স্বত্ত বিক্রি হয়ে গেছে। যাকে বলা হয় ডিস্ট্রিবিউশন রাইটস। এন এইচ স্টুডিওজ কে ১৩২ কোটি রুপিতে স্বত্ত বিক্রি করা হয়েছে।

দিন কয়েক আগেই শাহরুখ খান এবং আনুশকা শর্মার ‘দ্য রিং’ এর সিনেমা হল ডিস্ট্রিবিউশনের স্বত্ত ১২৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছিল। আর সেটাই ছিল তখনও পর্যন্ত রেকর্ড। কিন্তু দিন কয়েকের মধ্যেই ‘টিউবলাইট’ সেই রেকর্ড ভেঙে ফেলল। কবীর খান পরিচালিত টিউবলাইটে সালমান খানের বিপরীতে আছেন চাইনিজ অভিনেত্রী ঝু ঝু। এছাড়াও রয়েছেন প্রয়াত অভিনেতা ওম পুরী।

তবে দুটো ছবিই যে চলতি বছর মুক্তি পাবে, এ বিষয়ে কোনও সন্দেহই নেই। বহু দিন পরে আবার ময়দানে দুই খানের সিনে লড়াই। এই লড়াই কতটা জমজমাট হয় তার দিকেই তাকিয়ে দর্শক। সূত্র : আনন্দবাজার পত্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.