Sylhet Today 24 PRINT

শাকিব যেমন পর্দার হিরো, তেমনি আমার জীবনেরও হিরো : অপু

বিনোদন ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৭

‘শাকিবকে তো আমি চিনি। সে যেমন পর্দার হিরো, তেমনি সে আমার জীবনের হিরো। আমি জানতাম শাকিব ফিরবেই।’ -এ কথাগুলো বললেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস।

শ্বাসরুদ্ধকর একটি দিন কাটানোর পরে মুঠোফোনের ওপারে শোনা যায় অপুর উচ্ছ্বসিত কণ্ঠ। তিনি বলেন, ‘আমি এখন অনেক খুশি। গতকাল আমাকে দিয়ে অনেকেই অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন। আমি সবাইকে অনুরোধ করেছিলাম, যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তাঁরা। খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমি জানতাম, শাকিব এটা সহ্য করতে পারবে না। গতকাল সে স্বাভাবিক ছিল না।’

এরআগে শাকিব খান বলেন, ‘গতকাল হঠাৎ করেই আব্রাহামকে ওভাবে টিভিতে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তা ছাড়া সন্তানসহ অপুকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসতে শুরু করে। নিজেকে সে সময় নিয়ন্ত্রণ করতে পারিনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.