বিনোদন ডেস্ক | ২৩ এপ্রিল, ২০১৭
কঙ্গনা রনৌত ও সনু নিগম
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত বলেছেন, আজানে তার কোনও আপত্তি নেই। কিন্তু সোনু নিগমের মত প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে। আর তাতেও কারও সমস্যা থাকা উচিত নয়।
সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম টুইট করে জানান, আজানের লাউডস্পিকারের শব্দে তার ভোরের ঘুম প্রতিদিন বরবাদ হয়ে যাচ্ছে। জোর করে অন্যের কানে নিজের ধর্ম পৌঁছে দেওয়াকে গুণ্ডাগর্দি বলে উল্লেখ করেন তিনি।
সনু প্রশ্ন তোলেন, আমি মুসলিম নই, তবে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙবে? একইসাথে সকল উপাসনালয়ে উচ্চশব্দ নিয়ন্ত্রণের দাবি জানান সনু নিগম।
সোনুর মতকে আজান-বিরোধী প্রচার করে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এক শ্রেণির মানুষ। এক মৌলভি তার মাথা কামিয়ে দেওয়ার পক্ষে ফতোয়া দেন। জবাবে সোনু নিজেই কামিয়ে ফেলেন নিজের মাথা।
সনু অবশ্য বারবার বলেছেন, কোনও ধর্মের বিরোধী তিনি নন। তার বক্তব্য, ভোরবেলা ধর্মীয় প্রচারে মাইক ব্যবহারের বিরুদ্ধে।
কঙ্গনা মনে করেন, সোনু চেয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তার তোলা এই বিষয়টি নিয়ে আলোচনা চলুক। তার মতকে সম্মান করতেই হবে।
সূত্র: এবিপি আনন্দ