Sylhet Today 24 PRINT

ক্যান্সারের কাছে হেরে গেলেন বিনোদ খান্না

বিনোদন ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৭

ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন বলিউডের এক সময়ের হার্টথ্রব অভিনেতা বিনোদ খান্না। বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

গত এপ্রিলে ডিহাইড্রেশন সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চলে তাঁর চিকিৎসা।

অভিনেতার পাশাপাশি একজন রাজনীতিবিদও ছিলেন বিনোদ খান্না। তিনি বিজেপিকে সমর্থন করতেন এবং ভারতের পার্লামেন্টের গুরদাসপুর পাঞ্জাবের লোকসভার সদস্য ছিলেন।

শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা সত্তর ও আশির দশকে তুমুল জনপ্রিয় ছিলেন। ২০১৬ এর শেষের দিকে তার শারিরীক অবস্থার অবনতির খবর পাওয়া যায়। তাঁর পুত্র অক্ষয় খান্নাও বলিউডের একজন অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.