Sylhet Today 24 PRINT

সালমান খানের শাস্তি স্থগিত

নিউজ ডেস্ক |  ০৮ মে, ২০১৫

গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের ৫ বছরের শাস্তি কার্যকর স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাই হাইকোর্ট। আর জামিনের আবেদন করতে হলে আগে সালমানকে আত্মসমর্পণ করতে হবে বলেও জানিয়েছে আদালত।

সালমানের দুইদিনর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আজ শেষ হওয়ায় জামিনের জন্য তাকে নতুন করে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। আর ব্যক্তিগত ৩০ হাজার টাকার বন্ডে তাকে জামিন দেয়া হবে।

গত বুধবার ওই হত্যা মামলায় সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় এক আদালত। এ সময় ২০০২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, দুর্ঘটনার সময় লাইসেন্স না থাকাসহ সালমানের বিরুদ্ধে ৮টি অভিযোগই প্রমাণিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.