Sylhet Today 24 PRINT

সিনেমা পরে দেখবেন, আগে হাওরবাসীর পাশে দাঁড়ান : পরীমনি

বিনোদন ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

দেশের হাওরাঞ্চলের মানুষ যখন অকাল বন্যায় প্লাবিত হয়ে দিশেহারা, তখন মুক্তি পেয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি অভিনীত নতুন সিনেমা 'আপন মানুষ'। মানুষের এমন দুঃসময়ে সিনেমা মুক্তির আনন্দ ম্লান হয়ে গেছে পরীমনির। মানবিক দায় থেকে দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী-  সিনেমা পরে দেখবেন, আগে হাওরবাসীর পাশে দাঁড়ান।

রোববার (৩০ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আহ্বান জানিয়েছেন পরীমনি।



নিজের ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, 'আমার সিনেমা 'আপন মানুষ' এমন সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের মানুষের ফসল অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না। তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না। কতটুকুই বা করার থাকতে পারে আমার মতো মানুষের! তবুও আমার মতো করে চেষ্টা করছি। আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এইবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলবো- হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করে অত:পর নিজের আনন্দের জন্য সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো-হিরোইনদের রক্ষা করুন। আমরা তো প্রতীকী হিরো-হিরোইন ....'

গত শুক্রবার (২৮ এপ্রিল) মুক্তি পেয়েছে চলচ্চিত্র 'আপন মানুষ'। এমন একটা সময়ে সিনেমাটি মুক্তি পেল, যখন হাওরজুড়ে চলছে কৃষক পরিবারের কান্না। বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের হাওর এলাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.