Sylhet Today 24 PRINT

চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রীতমের মামলা

বিনোদন ডেস্ক  |  ০২ মে, ২০১৭

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে দেশের চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের বিরুদ্ধে মামলা করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

মঙ্গলবার (২ মে) ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন প্রীতম।

আদালত সূত্রে জানা যায়, প্রীতমের লেখা ও সুর করা দুঃখ সারি সারি, পাষাণপুরীর গল্প শোনে সবাই, কারাগারসহ আরো ১৭টি গানের সঠিক অনুমতি ছাড়াই ব্যবহার করে ব্যবসা করে আসছে ওই চার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান । এ কারণে প্রতিষ্ঠানগুলোর প্রধান কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.