Sylhet Today 24 PRINT

এফডিসিতে মুখোমুখি অপু ও বুবলী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৭

এফডিসিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঠিক ৫ মিনিট পরই এলেন বুবলী। একজন শাকিব খানের স্ত্রী আর অন্যজন শাকিব খানের বর্তমান ছবির নায়িকা। শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার কারণে অপু আর বুবলীর বিরোধ প্রকাশ্যে চলে আসে। জানা যায় অনেক না জানা খবর।

শুক্রবার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলী  চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের এসে সবার সঙ্গে আলাদাভাবে কুশল বিনিময় করেন। কিন্তু তারা একে অপরের সঙ্গে আলাপ করেননি। এমনকি চোখাচোখিও হয়নি তাদের। তবে তারা একসঙ্গেই ঢোকেন ভোট দিতে। ভোটকেন্দ্রের ভেতর তাঁরা দুজন ছিলেন ১০ মিনিট।

ওই সময় ভোট কেন্দ্রের ভেতর তাদের আশেপাশে যারা ছিলেন, তাদের কাছ থেকে জানা গেছে, সেখানেও নাকি তাদের মধ্যে কোনো কথা হয়নি।

তবে তাদেরকে একসঙ্গে দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো আজ দুজনের মধ্যে সম্পর্ক শীতল হবে।

এদিকে অনেকদিন পর এফডিসিতে এসে তাই অপু ব্যস্ত হয়ে পড়েন সবার সঙ্গে দেখা করতে। নির্বাচনের কথা ভুলে ব্যস্ত হয়ে পড়েন ‘সেলফি’ তুলতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.