Sylhet Today 24 PRINT

বিয়ে করলেন মিলা

বিনোদন ডেস্ক  |  ১৩ মে, ২০১৭

টানা ১০ বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসলেন পপ তারকা মিলা ইসলাম। বরের নাম পারভেজ সানজারি।

শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। মিরপুর ডিওএইচএসে মিলার বাবার বাসায় ঘরোয়াভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্টজনেরা। আরও ছিলেন সংগীতশিল্পী হৃদয় খান ও মিলার সংগীতায়োজকেরা।

মিলার বর পারভেজ সানজারি একজন পাইলট। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মরত আছেন তিনি। এর আগে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। ছিলেন ফাইটার পাইলটও।

শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বেশ জমকালোভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন মিলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.