Sylhet Today 24 PRINT

মাহিকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক  |  ১৬ মে, ২০১৭

চিত্রনায়িকা মাহিয়া মাহির কাছে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি।

গত ১০ মে প্রযোজক তাপসী ঠাকুর মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সমিতিতে। এর প্রেক্ষিতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় সমিতি।

লিখিত অভিযোগে তাপসী ঠাকুর জানান, মাহির খেয়ালিপনার জন্য 'মনে রেখ' ছবিটির কাজ শেষ হচ্ছে না। তাছাড়া ছবির চুক্তিবদ্ধ টেকনিশিয়ানদের ব্যাপারে মাহি আপত্তিকর কথা বলেছেন। পাশাপাশি তিনি অতিরিক্ত পারিশ্রমিক, ভারতীয় টেকনিশিয়ান নেওয়া, বিদেশে গানের শুটিং করাসহ বিভিন্ন আবদার করছেন।

এ ব্যাপারে গত ১১ মে চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। কিন্তু মাহি তখন কক্সবাজারে অন্য একটি ছবির শুটিংয়ের কাজ করছিলেন। শেষ পর্যন্ত মাহির জন্য অপেক্ষা না করেই বিষয়টি নিয়ে বৈঠকে বসে চলচ্চিত্র পরিচালক সমিতি। বৈঠকে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.