Sylhet Today 24 PRINT

ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘জেমস বন্ড’ তারকা রজার মুর

বিনোদন ডেস্ক |  ২৩ মে, ২০১৭

চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত তারকা স্যার রজার মুর। ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মঙ্গলবার (২৩ মে) মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেতার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে দেয়া বিবৃতিতে এ খবর জানানো হয়।

টুইটের ক্যাপশনে লেখা হয়, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, আমাদের বাবা স্যার রজার মুর আজ মারা গেছেন। আমরা সবাই বিধ্বস্ত।’

বিবৃতিতে আরো লেখা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় বাবা স্যার রজার মুর আজ সুইজারল্যান্ডে মারা গেছেন। তিনি স্বল্প সময় তবে সাহসীকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। শেষ দিনগুলো তিনি প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন।’

প্রয়াত এ অভিনেতার ইচ্ছে অনুযায়ী মোনাকোতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.