Sylhet Today 24 PRINT

মাহি-অপুর বিয়ের এক বছর পূর্তি

বিনোদন ডেস্ক  |  ২৪ মে, ২০১৭

বিয়ের প্রথম বছর পূর্তি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছর এই দিনে রাজধানীর উত্তরায় নিজ বাসায় একেবারে ঘরোয়া পরিবেশে সিলেটের বর পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির আক্‌দ হয়। পরে ওই দিন সন্ধ্যায় উত্তরায় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের ডেকে নিজের বিয়ের খবর জানান মাহি। সবাইকে বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের বিয়ের এক বছর পূর্তির খবর সবাইকে জানান মাহি।

ফেসবুক স্ট্যাটাসে মাহি জানান, কোনো কাজ নয়, আজকের দিনটি শুধু স্বামী আর তার পরিবারের জন্য।

মাহিয়া মাহি এখন চলচ্চিত্রে খুবই ব্যস্ত। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিং শেষ করেছেন। কলকাতার নায়ক বনি সেনগুপ্তর সঙ্গে ‘মনে রেখো’ ছবির কাজ একটু বাকি আছে। শিগগিরই শুরু করবেন যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’ এর শুটিং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.