Sylhet Today 24 PRINT

বিজ্ঞাপনের শুটিংয়ে সিলেটে পরীমনি

বিনোদন ডেস্ক |  ২৫ মে, ২০১৭

সিনেমার শুটিং করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তাই অবকাশযাপনে চীনে যান এ তারকা। সম্প্রতি ছুটি কাটিয়ে ফিরেছেন ঢাকায়।

ঢাকায় ফিরেই অংশ নিয়েছেন ‘বাহাদুরি’ নামের একটি ছবির শুটিংয়ে। সেখান থেকে একটি বিজ্ঞাপনের শুটিং করতে উড়ে এসেছেন সিলেটে। সিলেটে অংশ নেবেন দেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানির আচারের বিজ্ঞাপনের শুটিংয়ে।

বিজ্ঞাপনটির শুটিং চলবে চারদিন। শুটিং শেষে আগামীকাল (শুক্রবার) ঢাকায় ফিরবেন এ তারকা।

এ প্রসঙ্গে পরীমনি জানান, "গত ২২ মে থেকে শুরু হয়েছে শুটিং। চলবে ২৫ মে পর্যন্ত। সাধারণত আমি যে ধরনের বিজ্ঞাপন করি, এটি সে ধরণেরই। কিছুটা সিনেমার মতোই মনে হবে দর্শকদের।"

বর্তমানে বেশ কয়েকটি ছবির শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নায়িকা। গতমাসে তার অভিনীত সর্বশেষ ছবি ‘আপন মানুষ’ মুক্তি পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.