Sylhet Today 24 PRINT

সালমানের কারণে বন্ধ হচ্ছে না কপিলের শো

বিনোদন ডেস্ক  |  ৩০ মে, ২০১৭

টিআরপি পড়ে গিয়েছিল। বন্ধ হয়ে যেতে পারতো 'দ্যা কপিল শর্মা শো'। তবে এ যাত্রা কিছু সময়ের জন্য হলেও বেঁচে গেলেন কপিল শর্মা। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাঁকে বাঁচিয়ে দিয়েছেন বলিউডের সুলতান সালমান খান। 

কপিলের শো- এর সময়ে সনি টেলিভিশনে নিজের পুরনো শো 'দশ কা দম' নিয়ে ফেরার কথা ছিল সালমানের। কিন্তু সাল্লু এখন ক্যাটরিনার সঙ্গে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিংয়ে ব্যস্ত। তাই এখনই টেলিভিশনের কাজ শুরু করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। আর এই সুযোগে টিআরপি'র দৌঁড়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও একটু বাড়তি সময় পেয়ে গেলেন কপিল।

শো এর অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলার রেশ এখনও রয়ে গিয়েছে কপিলের টিআরপিতে। কপিলের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছিলেন সুনীল। শোনা গিয়েছিল, মাঝ আকাশে বিমানে নিজের শোয়ের 'মশহুর গুলাটি'কে মদ্যপ অবস্থায় মারধর করেছিলেন কপিল।

এ নিয়ে হয়েছে তোলপাড়। কপিলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আলি আসগর, চন্দন প্রভাকর, সুগন্ধা মিশ্রের মতো অভিনেতারা। কমতে শুরু করেছিল দ্য কপিল শর্মা শোয়ের টিআরপি। কপিলের জনপ্রিয়তায় এতটাই ভাটা পড়েছিল যে সনি চ্যানেলের কর্তাব্যক্তিরা তাঁকে এক মাসের সময়সীমা বরাদ্দ করে দিয়েছিলেন টিআরপি চার্টে ওপরের সারিতে ওঠার জন্য।

আরও শোনা গিয়েছিল, চ্যানেল কর্তৃপক্ষ না কি ঠিকই করে নিয়েছিলেন কপিলের শো বন্ধ করে দেওয়া হবে। তার বদলেই সালমানের জনপ্রিয় শো দশ কা দমকে ফের টিভি পর্দায় আনা হবে। কিন্তু সালমান এখন টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সেটা আর হয়ে উঠছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.