Sylhet Today 24 PRINT

প্রথম দেখাতেই প্রিয়াঙ্কার প্রেমে ‘দ্য রক’

বিনোদন ডেস্ক |  ০৪ জুন, ২০১৭

প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়ে গিয়েছিলেন 'দ্য রক' খ্যাত ডোয়াইন জনসন। তিনি জানালেন, বেওয়াচ-এ ভিলেনের জন্য প্রিয়াঙ্কা একেবারে পারফেক্ট।

সদ্য মুক্তি পেয়েছে ডোয়াইন জনসন, প্রিয়াঙ্কা চোপড়া, জ্যাক ইফরন অভিনীত অ্যাকশন ও কমেডি ছবি ‘বেওয়াচ’। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

ডোয়াইন জানালেন, প্রিয়াঙ্কা আমার এজেন্টের মাধ্যমে আমাদের এজেন্সিতে সই করেছিল। সেই প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা আলাদা যোগাযোগ তৈরি হয়। প্রথম দেখাতেই ওকে ভালোবেসেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.