Sylhet Today 24 PRINT

আসছে অর্ণবের ‘অন্ধ শহর’, সঙ্গে উপহার নিজের ডিজাইন করা জুতো

বিনোদন ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

দুই বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন সংগীতশিল্পী অর্ণব। এবার ঈদুল ফিতরে আসছে অর্ণবের ‘অন্ধ শহর’। ১৭টি গানের এই অ্যালবাম প্রকাশ হবে রবি ইয়োন্ডার অ্যাপসে।

গানগুলোর কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই। ইতিমধ্যে অ্যালবামের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। তাতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাকি গানগুলোতে আরও কয়েকজন শিল্পী কণ্ঠ দেবেন। অন্য শিল্পীদের কণ্ঠ দেওয়ার কাজ এখনো বাকি আছে। এর মধ্যে শাহানা বাজপেয়ীর কণ্ঠে একটি গান থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, অ্যালবামটি কিনলে এর সঙ্গে অর্ণবের নিজের ডিজাইন করা জুতো উপহার পাবেন ক্রেতারা। সবশেষ ২০১৫ সালে অর্ণবের ‘খুব ডুব’ নামের একটি অ্যালবাম প্রকাশ হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.