Sylhet Today 24 PRINT

অসুস্থ হয়ে হাসপাতালে ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক |  ০৮ জুন, ২০১৭

জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে তাঁকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.