Sylhet Today 24 PRINT

ঢাকায় আসছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক |  ১৩ জুন, ২০১৭

ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল আবারো গান গাইতে ঢাকায় আসছেন। কনসার্টের নাম- ‘শ্রেয়া ঘোষাল: লাইভ ইন ঢাকা’।

ক্রিয়েশন মাল্টিমিডিয়ার আয়োজনে বসুন্ধরা কনভেনশন হলের নবরাত্রী হলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্টে শ্রেয়া ছাড়াও বাংলাদেশের একাধিক শিল্পী গান করবেন। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ হাজার টাকা ও সর্বোচ্চ ১৫ হাজার টাকা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজকদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

এছাড়া, চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইতে আসার কথা রয়েছে শ্রেয়া ঘোষালের।

সর্বশেষ গত ৩১ মার্চ ঢাকায় একটি কনসার্টে গান করেন শ্রেয়া। এর আগেও একাধিকবার ঢাকায় গান গাইতে এসেছিলেন এই শিল্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.