Sylhet Today 24 PRINT

ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর মৃতদেহ

বিনোদন ডেস্ক |  ২০ জুন, ২০১৭

ভোজপুরী সিনেমার অভিনেত্রী হিসেবে বিখ্যাত অঞ্জলি শ্রীবাস্তবের মৃতদেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ।

সোমবার আন্ধেরি ওয়েস্টের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।

একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, অঞ্জলির আত্মীয়স্বজনরা দীর্ঘ সময় তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশের দ্বারস্থ হন। এর পর মুম্বাই পুলিশ তার আন্ধেরির অ্যাপার্টমেন্টে যান। অঞ্জলির বাড়িওয়ালা ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ফ্ল্যাটটি খুলতেই দেখা যায় সিলিং ফ্যানে ঝুলছে তার মৃতদেহ।

পুলিশ বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবেই দেখছে কিন্তু অঞ্জলির ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

মুম্বাইয়েরই একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অঞ্জলির মৃতদেহ।

সম্প্রতি অঞ্জলি অভিনয় করেছেন ভোজপুরী ছবি ‘কেহু তা দিল মেই বা’-তে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.