Sylhet Today 24 PRINT

শাহরুখ কন্যার সেই পোশাক নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক |  ২১ জুন, ২০১৭

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা। সম্প্রতি এই বাপ-বেটি একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। রেস্তোরাঁটির ডিজাইন করেছেন স্বয়ং শাহরুখ পত্নী গৌরি।

অনুষ্ঠানে ক্যামেরার সামনে শাহরুখ-সুহানা খান একসঙ্গে যে পোজ দিয়ে ছবি ছবি তুলেছেন। সেই ছবিটা ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

১৭ বছর বয়সী সুহানার পরিধান করা সেই পোশাকের দাম কত তা নিয়ে ভক্তদের আছে তুমুল কৌতূহল। থাকবেই না বা কেন, সুহানা যে বিশ্বখ্যাত তারকা শাহরুখের মেয়ে।

অনুষ্ঠানে সুহানা যে পোশাকটি পড়েছিল তার দাম ৬০ হাজার টাকা। জমকালো সেই অনুষ্ঠানে অনিল কাপুর থেকে শুরু করে ফারহা খান, সিদ্ধার্থ মলহোত্রা, অর্জুন কাপুর, জ্যাকুলিন, মালাইকা, আলিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.