Sylhet Today 24 PRINT

ঈদে হানিফ সংকেতের ‘ভুলে ভেসে কূলে আসা’

বিনোদন ডেস্ক |  ২১ জুন, ২০১৭

ঈদের বিশেষ ‘ইত্যাদি’র পাশাপাশি প্রতি ঈদেই বিশেষ নাটকও নির্মাণ করেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এই ধারাবাহিকতায় এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

হানিফ সংকেতের ঈদের নাটকে নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে।

নাটকটির শুটিং হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিলারা জামান, আহমেদ রুবেল, মীর সাব্বির, জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.