Sylhet Today 24 PRINT

‘নবাব’ এর টিকিট না পেয়ে হল ভাঙচুর

বিনোদন ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

এই ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই শাকিব খান অভিনীত চলচ্চিত্র 'নবাব'। ঈদের দিন চট্টগ্রামের পূরবী সিনেমা হলে ‘নবাব’ দেখতে গিয়ে টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর করেছে দর্শক।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এ খবর জানানো হয়।

সেখানে বলা হয়েছে, সোমবার চট্টগ্রামের পূরবী সিনেমা হল ও কাপাসিয়ার একটি সিনেমা হল ভাংচুর হয়েছে। এই দুইটি হলে অন্য সব হলের মতই প্রচুর দর্শক হয়। আসন সংখ্যা ১ হাজার, কিন্তু দর্শক ছিল ৩ হাজারের উপর। দর্শক টিকেট না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে দর্শক উত্তেজিত হয়ে হলের ভিতর ঢুকে ভাঙচুর করে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘নবাব’ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি ও আব্দুল আজিজ। এ সিনেমায় শাকিব খান ও শুভশ্রী ছাড়াও আরো অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ। সিনেমার সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.