Sylhet Today 24 PRINT

ঘর ভাঙছে তাহসান-মিথিলা দম্পতির

বিনোদন ডেস্ক |  ২০ জুলাই, ২০১৭

গেল কয়েক সপ্তাহ জুড়ে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনই সত্যি হলো। টেলিভিশন ও সঙ্গীত জগতের তারকা জুটি তাহসান আর মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তাহসান ও মিথিলার নাম দিয়ে একটি পোস্ট করা হয়।

পোস্টে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নেন।

পোস্টে তারা ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।

এদিকে গণামাধ্যমে পাঠানো এক এসএমএস বার্তায় তাহসান ও মিথিলা বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন বলেই তারা বিশ্বাস করেন

২০০৬ সালে নিজেদের পছন্দে বিয়ে করেন এই তারকা জুটি। তাদের প্রেম নিয়ে ভালোবাসার গল্প নামে নাটকও প্রচারিত হয়েছিলো টেলিভিশনে। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.