Sylhet Today 24 PRINT

আত্মহত্যা করলেন লিঙ্কিন পার্কের বেনিংটন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ জুলাই, ২০১৭

জনপ্রিয় মার্কিন হার্ড রক ব্যান্ড লিঙ্কিন পার্কের ভোকাল চেস্টার বেনিংটন (৪১) আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় লস অ্যাঞ্জেলসের ফ্লাটে ঝুলন্ত অবস্থায় বেনিংটনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি একাই থাকতেন।

লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছেন, পুরো ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। গেল মে মাসে বেনিংটনের কাছের বন্ধু আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্রিস কর্নেল আত্মহত্যা করেন। ২০ জুলাই ছিল ক্রিস কর্নেলের ৫৩তম জন্মদিন। এদিনই পৃথিবীকে বিদায় বললেন বেনিংটন।

মে মাসে কর্নেলের শেষকৃত্যে পারফর্মও করেছিলেন বেনিংটন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.