Sylhet Today 24 PRINT

লাল গালিচায় সবুজ ঐশ্বরিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০১৫

কানের লাল গালিচায় রেখেছেন বলিউডের ক্যাটরিনা, মল্লিকা, সোনম। সবাই মুখিয়ে ছিলো কবে আসবেন ঐশ্বরিয়া। অবশেষে তিনি এলেন। লাল গালিচায় সবুজ গাউন পরে হেঁটে সবার নজরও কেড়ে নিয়েছেন ৪১ বছর বয়সী এ বচ্চন বধূ।

 সবার অপেক্ষা দীর্ঘায়িত করতেই যেন এবার একটু সময় নিলেন অ্যাশ। উৎসব শুরু হওয়ার পাঁচদিন পর লালগালিচায় পা রাখলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এ নিয়ে টানা ১৪ বার কান উৎসবে যোগ দিলেন এই অভিনেত্রী।

 লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব-এর ডিজাইন করা সবুজ গাউনটি দিয়ে যেন কানে একঝলক সজীবতা ছড়িয়ে দিলেন ঐশ্বরিয়া। এসেছিলেন ক্যাট ব্ল্যানচেটের ছবি ‘ক্যারোল’-এর প্রিমিয়ারে যোগ দিতে।

 এর আগে ১৬ মে ভ্যারাইটি ম্যাগাজিনের আয়োজনে লিঙ্গ সমতাবিষয়ক এক ইভেন্টে যোগ দেন ঐশ্বরিয়া। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি ফুলেল গাউন পড়েছিলেন তিনি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.