Sylhet Today 24 PRINT

মাইলসের মানামের ছেলে গিটারিস্ট জাহিনের আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৭

মাইলস ব্যান্ডের সদস্য মানাম আহমেদের ছেলে ও রক ব্যান্ড মেকানিক্সের গিটারিস্ট জাহিন আহমেদ আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেল তিনটায় ধানমণ্ডিতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

জাহিনের মৃত্যুর নিশ্চিত করেছেন মেকানিক্স ব্যান্ডের প্রতিনিধি ‍মিঠুন হাসান।

তিনি জানান, প্রথমে উদ্ধার করে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরাই তাকে মৃত ঘোষণা

আত্মহত্যার একদিন আগেও রাশিয়ান কালচারাল সেন্টারের এক কনসার্টে পারফর্ম করেন জাহিন।

শুক্রবারই বিশ্বের জনপ্রিয় ব্যান্ড লিনকিন পার্কের ভোকাল চেস্টার বেনিংটন আত্মহত্যা করেন। লিনকিনের মতো জাহিনের দল মেকানিক্সও হার্ড রক গান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.