Sylhet Today 24 PRINT

২৭ জুলাই সিলেট মাতাবে ব্যান্ড লালন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৭

সময় গেলে সাধন হবে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, ক্ষ্যাপা, জাত গেল জাত গেল বলে এর মত দেশীয় ফোক গান দিয়ে সারাদেশের দর্শকদের মন এর মধ্যেই জিতে নিয়েছে যে গানের দল তা ব্যান্ড লালন। সারাদেশের দর্শকদের ন্যায় সিলেটের দর্শকদের লালন সাইয়ের গানে পাগল করতে এবার সিলেটে আসছে ব্যান্ড লালন।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড অরিফিয়াসের আয়োজনে ‘দ্যা সামিট অফ মেলোডি’ শীর্ষক কনসার্টে আগামী ২৭ জুলাই সিলেট এডভ্যাঞ্চার ওয়ার্ল্ডে গান করবে ব্যান্ড লালন। কনসার্টটির সার্বিক সহযোগিতায় থাকছে প্রাণ ফ্রুটো আর ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে স্পেøনডিড ইভেন্ট ম্যানেজমেন্ট।

কনসার্টটির টিকিট এর মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

অরিফিয়াসের বর্তমান সভাপতি সন্দীপ কুমার জানান, সোমবার থেকে লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ও রংমহর টাওয়ার ক্যাম্পাস থেকে সকলে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অরিফিয়াসের বর্তমান সাধারণ সম্পাদক আহনাফ রাফি জানান, কনসার্টের দিন লিডিং ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের জন্য সুরমা টাওয়ার ও রংমহল টাওয়ার উভয় ক্যাম্পাস থেকেই থাকবে বাস সার্ভিস।

এছাড়াও ০১৭৩৭৯৭২৪১৬, ০১৭৪২৯২৪৫৪৫, ০১৬১৮৯০০৬১৩, ০১৬৮৫৪০১৫৮২ নাম্বারে যোগাযোগ করে কনসার্টের টিকিট বা অন্য যেকোন তথ্য জানাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.