Sylhet Today 24 PRINT

এবার বাংলা ছবির পর্দায় সানি লিওন

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

বাংলা ছবিতে এবার সানি লিওনকে দেখা যাবে। তার অভিনয় দেখতে পাবেন স্বপন সাহার নতুন ছবি ‘সেরা বাঙালি’তে। তবে সানি এই ছবিতে নায়িকার ভূমিকায় নয়, আইটেম ড্যান্স করবেন, যার শুটিং মুম্বাইয়ে চলছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে স্বপন সাহার ছবি ‘সেরা বাঙালি’র শুটিং। তবে তাতে কি, নায়িকার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই। আর হবেই বা কি করে, এই ছবি নাচের জন্য কত নিয়েছেন জানেন? এক কোটি টাকা।

এখনো বেশ কিছু বাংলা ছবির সম্পূর্ণ বাজেট হয় ১ কোটি, সেখানে শুধু আইটেম ড্যান্সেই এই পরিমাণ অর্থ দিলেন প্রযোজক?

ছবির নায়ক-নায়িকা নতুন, তাই শুধু সানির ওপরই চোখ রাখছেন সমগ্র টিম। তার লাস্যময়ী তন্বীর জাদুতে একাই ঘায়েল করতে পারেন সকলকে।

গানটি গেয়েছেন আরমান মালিক ও মমতা শর্মা। দিনভর নাচের শুটিং শেষে ব্যাক আপ ড্যান্সাররা যখন ক্লান্ত, তখনো ইউনিটের সকলের সঙ্গে খোশমেজাজেই সানি। অবশেষে ধরা দিলেন ক্যামেরায়।

সাংবাদিকদের সামনে মেলে ধরলেন তার সদ্য সন্তান দত্তক নেওয়ার অনুভূতির কথা।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এখানে একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.