Sylhet Today 24 PRINT

চলে গেলেন অভিনেতা ইন্দর কুমার

বিনোদন ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৭

বলিউড অভিনেতা ইন্দর কুমার আর নেই। শুক্রবার (২৮ জুলাই) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাইয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।

ইন্দর কুমার এ পর্যন্ত ২০টি ছবিতে অভিনয় করেছেন। ইন্দর কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো, ‘ওয়ান্টেড’, খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ও ‘ঘুংঘট’। জনপ্রিয় ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ টিভি সিরিয়ালে ‘মিহির’ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দর।

শুক্রবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.