Sylhet Today 24 PRINT

মডেল রিসিলার ‘আত্মহত্যা’

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৭

র‌্যাম্প মডেল অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের 'আত্মহত্যা' করেছেন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের একটি কক্ষে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেছেন স্বজনরা। স্বজনরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, 'রিসিলা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। বর্তমানে তার মরদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।'

রিসিলার ৪ বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.