Sylhet Today 24 PRINT

বাবা হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক |  ২০ মে, ২০১৫


প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। মঙ্গলবার তার স্ত্রী তিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রিয়াজ বলেন, আমরা এখন শুধু অপেক্ষা করছি, কখন নতুন অতিথির মুখ দেখবো। আসলে ডাক্তারের ভাষ্য মতে আরও বেশ কিছুদিন পর বাচ্চা হওয়ার কথা। কিন্তু কিছু জটিলতা তৈরি হওয়ায় তিনাকে হাসপাতালে নিতে হয়েছে। রিয়াজ জানান, আজ অস্ত্রোপচারের সম্ভাবনা নেই, তবে দ্রুতই এটি করা হবে।

রিয়াজের ঘনিষ্ঠ সূত্র মতে, মধ্য জুনে ছিল সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ। কিন্তু কিছুটা জটিলতা দেখা দেয়ায় তিনাকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.