Sylhet Today 24 PRINT

৫ আগস্ট ‘বাইশে শ্রাবণ’ চ্যানেল আইয়ে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ৬ আগস্ট। এ উপলক্ষে ৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বাইশে শ্রাবণ’।

রবীন্দ্র বিষয়ক স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সঙ্গীতশিল্পী অদিতি মহসিন। আলোচনায় তারা বলেছেন তাদের সৃষ্টির মাঝে কবিগুরুকে তারা কী ভাবে অনুপ্রেরণা হিসেবে খুঁজে পান।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.