Sylhet Today 24 PRINT

পাওলি দাম জানালেন পুরুষের মন জয়ের ‘রেসিপি’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

অভিনেত্রী পাওলি দাম জানিয়েছেন পুরুষদের জয় করার রেসিপি। সম্প্রতি পাওলি অভিনীত ‘মাছের ঝোল’-এর প্রচারে এসে তিনি পুরুষদের মন জয়ের রেসিপি দেন।

এবেলা.ইনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, 'পুরুষের মন জয়ের উপায়টা খুবই সহজ। একটু রান্নার হাত থাকলেই চলবে।'

নিজে রান্না করতে ভালোবাসেন পাওলি। তার খাবার খেয়ে যে কেউ পটে যাবে বলেও দাবি করেন তিনি।

অবশ্য তার প্রিয় পদ মায়ের হাতের 'মাছের ঝোল'। আর পছন্দের মাছ হলো বাংলাদেশের ইলিশ। বর্ষাকাল শুরু হলেই মনটা ইলিশ-ইলিশ করে ওঠে তার। আর বাংলাদেশে শুটিং মানেই পেট পুরে ইলিশ মাছ খাওয়া।

পাওলি বলেন, 'বাংলাদেশে কাজ করার সময় প্রচুর ইলিশ মাছ খেয়েছি। আবার আসার সময় মাছ নিয়েও এসেছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.