Sylhet Today 24 PRINT

এবার নারায়ণগঞ্জে তাবলিগে যাচ্ছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৭

তাবলিগ জামায়াতে অংশ নিয়ে বেশকিছু দিন আগে আলোচনায় আসেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। গত ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামায়াতে অংশ নেন তিনি। এ সময় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন জলিল।

এবার আগামী ১৮ আগস্ট তিনদিনের তাবলিগ জামায়াতে অংশ নিতে নারায়ণগঞ্জে যাচ্ছেন তিনি। এ সময় ফতুল্লার এনায়েত নগরের বাইতুল আকসা জামে মসজিদ অবস্থান করবেন অনন্ত জলিল।

ভক্তদের এ তাবলিগ জামায়াতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আপনাদের সুবিধার্থে তাবলিগ জামায়াতের সময় ও স্থান জানাচ্ছি। যেন অন্যরাও এতে অংশগ্রহণ করতে পারেন।

ওই বার্তায় দেশবাসীকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ অভিনেতা বলেন, দেশে এখন ভয়াবহ বন্যা। আমাদের যা কিছু আছে, চলুন আমরা তাই নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াই।

হঠাৎ করেই এমন বদলে যাওয়া অনন্ত জলিল অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছেন। এএফপি, দ্য ডেইলি মেইলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মাধ্যম তার এ ইসলামি দাওয়াতের খবর প্রকাশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.