Sylhet Today 24 PRINT

বিয়ে করে অভিনয়ে ইস্তফা

বিনোদন ডেস্ক |  ২৪ মে, ২০১৫

বিয়ে করেছেন নবাগতা মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম লামিয়া। সম্প্রতি নৃত্য পরিচালক তানজিল আলমকে তিনি বিয়ে করেন। এ বিয়ের মাধ্যমেই শেষ হলো লামিয়ার অভিনয় জীবন।

জানা যায়, গত ১৪ মে মিরপুরের বনলতা রেস্টুরেন্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। লামিয়া জানান, এখন থেকে তিনি আর অভিনয় করবেন না।

ভিট চ্যানেল আই টপ মডেল ২০১৪ এর প্রথম রানার্সআপ লামিয়া সম্প্রতি সায়্মন তারিকের ‘মাটির পরী’ ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় আছে।

এদিকে তানজিল ২০১১ সালে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে নৃত্য পরিচালনা করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া কিস্তিমাত ও আইসিসি টি-২০ বিশ্বকাপের থিম সং-এ নৃত্য পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হোন। এখন পর্যন্ত তিনি ১৩-১৫ চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.