Sylhet Today 24 PRINT

শাহরুখ কন্যা সুহানা খান সিনেমায় আসছেন!

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৭

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান সিনেমায় আসছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। পরিচালক করণ জোহরের প্রযোজনা ও পরিচালনার ছবিতে কাজ করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা।

ডিএনএ-র খবর অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভালভাবেই পারফর্ম করেছেন।

শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন। আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে, ততবারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন।

তবে সুহানার বলিউডে এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ বা করণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.