Sylhet Today 24 PRINT

তিনশ হলে ঈদের তিন ছবি

বিনোদন ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৭

আজ ঈদুল আজহা। এ উৎসবে সারাদেশের তিনশ হলে মুক্তি পাবে তিনটি সিনেমা— রংবাজ, অহংকার ও সোনা বন্ধু। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এমনটাই জানালেন।

নওশাদ বলেন, “এ ঈদে হল মালিকদের বেশি আগ্রহ ‘রংবাজ’ নিয়ে। শাকিব-বুবলি জুটির ছবিটি ১৫৬ হলে চলবে। এই জুটির আরেকটি ছবি ‘অহংকার’ ১১৯ হলে চলবে। অন্যদিকে ‘সোনা বন্ধু’ ৪০টি হলে চলবে।”

নওশাদ আরো বলেন, “এবারের ঈদের ছবিগুলোর মধ্যে ‘রংবাজ’ ব্যতীত অন্য ছবিগুলো আপ টু দ্য মার্ক না। তাই আমরা কিছুটা শঙ্কিত ব্যবসা নিয়ে।”

শামীম আহমেদ রনি ও আবদুল মান্নান পরিচালিত ‘রংবাজ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকা অফিস ও রূপরঙ চলচ্চিত্র।

একই জুটির ‘অহংকার’ পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটি প্রযোজনা করছে তুষার কথাচিত্র।

পপি, পরী মনি ও ডি এ তায়েব অভিনীত ‘সোনা বন্ধু’ পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। প্রযোজনা করেছে শুভ টেলিফিল্মস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.